কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আগামী সপ্তাহে সেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের অন্তত চারটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি বাড়তে পারে কলকাতাতেও। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। ভিজতে পারে কলকাতাও।
তবে সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। আবার আগামী বুধবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। চলবে শুক্রবার পর্যন্ত। শনিবার সকালে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ওসিকে হুমকি! কী বললেন অসীম সরকারের?
তৃণমূল আমলে বোলপুরের ওসি-কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। আর তা নিয়ে বিতর্ক কম হয় নি। ওসিকে টেনে বের করার কথা শোনা গিয়েছিল বীরভূমের তৃণমূল নেতার মুখে। আর এবার সেই একই সুর বিজেপি বিধায়কের গলায়! ভাইরাল হওয়া অডিয়োতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'টেনে বের করে নিয়ে যাব।' ফোনে ওসি-কেই হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে অসীম সরকারের বিরুদ্ধে। ভাইরাল অডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ ডট অনলাইন। তবে অডিয়োর কথা স্বীকার করেছেন বিধায়ক নিজেই। ভাইরাল হওয়া একটি অডিয়োতে বিধায়ককে এক পুলিশকর্মীর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে অসীম সরকারকে।
পুলিশ অফিসারের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, "অশোকবাবু (নগরউখড়া ফাঁড়ির আইসি অশোক বিশ্বাস) সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে! এত সাধুগিরি আগে কোথায় ছিল। আমি যত নরম, তত গরম। মণ্ডল সভাপতিকে অ্যারেস্ট করবে বলেছে। এত বড় কথা বলার ক্ষমতা কোথা থেকে পেল! টেনে বের করে নিয়ে যাব। কোন বাপ ঠেকায় দেখব, আমাকে চেনে না এখনও।"জানা গিয়েছে, নগরউখড়ায় অটো-টোটো সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বিজেপির মণ্ডল সভাপতি তুষারকান্তি গাইনের বিরুদ্ধে পুলিশি হেনস্থার অভিযোগ ওঠে। বিষয়টি বিধায়ককে জানানো হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। এরপরই তাঁর কথোপকথনের অডিয়ো ভাইরাল হয়।
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
দেবরাজের দুর্নীতির টাকা অভিষেকের সংস্থায়! বিস্ফোরক দাবি পুলিশের
যুব তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 'লিপস অ্যান্ড বাউন্স'-এর অ্যাকাউন্টে সরাসরি ১০ কোটি টাকা! আজ, বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ধৃত তৃণমূলের প্রাক্তন যুবনেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তৃতীয় চার্জশিট জমা দেয় আদালতে। তোলাবাজি ও সংগঠিত অপরাধের মামলায় এই চার্জশিট জমা পড়ে বলে জানা গিয়েছে।
ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরে দমকলের নোটিস খারিজ করে দিল হাই কোর্ট!
অভিযোগ, সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনিরোধক ব্যবস্থা যথাযথ নয়। তাই অবিলম্বে তা খালি করতে হবে। এর পর মালিকপক্ষ অভিষেকদের দফতর খালি করার নির্দেশ দেয়। দমকলের ওই নোটিসকেই চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির। অভিষেকের ৯ ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর। সেখান থেকে বিলবোর্ড খুলে আনতে গিয়ে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেক অনুগামীরা হাতাহাতিতে জড়িয়েছিলেন বলে অভিযোগ। সেই আবহে দমকল বাহিনী যায় ক্যামাক স্ট্রিটের ওই ভবনে। ওই ভবনের সব ক’টি তলা ঘুরে দেখেন দমকল আধিকারিকেরা। তার পরেই ক্যামাক স্ট্রিটের ওই ভবনের মালিককে একটি নোটিস পাঠায় দমকল বিভাগঅভিযোগ, সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনিরোধক ব্যবস্থা যথাযথ নয়। তাই অবিলম্বে তা খালি করতে হবে। এর পর মালিকপক্ষ অভিষেকদের দফতর খালি করার নির্দেশ দেয়। দমকলের ওই নোটিসকেই চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির। ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর। সেখান থেকে বিলবোর্ড খুলে আনতে গিয়ে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেক অনুগামীরা হাতাহাতিতে জড়িয়েছিলেন বলে অভিযোগ। সেই আবহে দমকল বাহিনী যায় ক্যামাক স্ট্রিটের ওই ভবনে। ওই ভবনের সব ক’টি তলা ঘুরে দেখেন দমকল আধিকারিকেরা। তার পরেই ক্যামাক স্ট্রিটের ওই ভবনের মালিককে একটি নোটিস পাঠায় দমকল বিভাগ। অভিযোগ, সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনিরোধক ব্যবস্থা যথাযথ নয়। তাই অবিলম্বে তা খালি করতে হবে। এর পর মালিকপক্ষ অভিষেকদের দফতর খালি করার নির্দেশ দেয়। দমকলের ওই নোটিসকেই চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির।
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি গড়ছেন মিঠুন!
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বাংলায় ২৫২ টি অনুমোদনহীন মাদ্রাসাকে বন্ধের নির্দেশ!
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
অভিষেকের বাড়িতে সিআইডি; গ্রেফতার অভিষেকের আপ্তসহায়ক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ককে গ্রেফতার করল সিআইডি। বৃহস্পতিবার দুপুরে অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। সুমিতকে নিয়ে ভবানী ভবনের উদ্দেশে রওনা দিয়েছেন সিআইডি আধিকারিকরা।
শালবনিতে জমি-দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত। সেই মামলায় আগাম জামিনের জন্য হাই কোর্টের দ্বারস্থ হলেও তা খারিজ করে দেওয়া হয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টে যান সুমিত। বুধবার মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। বুধবার রাজ্যের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে সওয়াল করেন। তিনি জানিয়েছিলেন, গত জুন মাসে সুমিতের অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা হয়েছে। তাঁর অ্যাকাউন্টে মোট প্রায় ১৫ কোটি জমা হয়েছে। এই টাকার উৎস নিয়ে আদালতে সন্দেহপ্রকাশ করেন তদন্তকারীরা। রাজ্যের হেয় আদালতে সওয়াল করেছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। এর আগেই শুনানিতে সুমিতের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছিল। তারপরেই সুমিতকে জিজ্ঞাসাবাদের লিখিত রেকর্ড দেখতে চায় সুপ্রিম কোর্ট। জিজ্ঞাসাবাদ-পর্বের ভিডিয়োর লিখিত রেকর্ড বুধবার আদালতে জমা করে রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, "সময় এবং সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সুমিত তদন্তে সহযোগিতা করেননি।" এই মামলায় বৃহস্পতিবারের শুনানিতে সুমিত রায়ের রক্ষাকবচ উঠতেই অভিযুক্তের খোঁজে অভিষেকের বাড়ি ঘিরে ফেলে সিআইডি ও এসটিএফের আধিকারিকরা।
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
প্রায় আট মাসের কাছাকাছি সময় স্তব্ধ স্কুল কলেজেরে নিত্যদিনের কাজকর্ম। সকাল ১১ টার মধ্যে স্কুলে কচিকাঁচাদের ভিড় নেই, টিফিন টাইমে ভাগ করে টিফি...
-
শিক্ষা দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী অফলানেই হবে এবারের মাধ্যমিক পরীক্ষা। আগামী মাস থেকে বঙ্গে শুরু হচ্ছে দুই বড় পরীক্ষা, মাধ্যমিক (Madhya...
-
রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...






